রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রচারণার সময় অতিরিক্ত মাইক ব্যবহার করার কারণে মাহিয়া মাহিকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিত্রনায়িকা ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোল্লা পাড়া বাজারে তানোর সহকারী কমিশনার (ভূমি) ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত তাকে জরিমানা করেন।

আরো পড়ুন: ১০০ কোটি আয়ের পথে শাহরুখের ‘ডানকি’

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক মাহিকে জরিমানা করা হয়। এই আইন অনুযায়ী প্রচারণার সময় সর্বোচ্চ ৩টি মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। তবে সম্প্রতি গোল্লা পাড়া বাজারে প্রচারণার সময় তিনি ৭টি মাইক ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এ কারণেই মাহিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মাহিয়া মাহিকে শোকজ করা হয়েছিল। ১৭ই ডিসেম্বর বেলা ১১টায় মাহিকে তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেত্রী।

এসি/


আচরণবিধি লঙ্ঘন মাহিয়া মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250