বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

আজ প্রাক্তনের খোঁজ নেয়ার দিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

প্রাক্তনের সঙ্গে সাধারণত আমাদের যোগাযোগ থাকে না। এক সময় যাকে ছাড়া কিছু ভাবাই যেত না সেই প্রিয় মানুষটার সঙ্গে বিচ্ছেদের পর আর যোগাযোগ করা হয়ে ওঠে না। প্রিয় মানুষটা অপ্রিয় হয়ে গেলেও সে কেমন আছে তা জানার কৌতূহল অনেকেরই থেকে যায়। 

যদি এমন কৌতূহল আপনারও থাকে তবে দেরি না করে সেই প্রিয় মানুষটিকে টেক্সট পাঠাতে পারেন আজই। কারণ আজ 'টেক্সট ইওর এক্স ডে' বা প্রাক্তনকে টেক্সট পাঠানো দিবস।

প্রতি বছর আজকের দিনে (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রে 'ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে' পালন করা হয়। 

তাই চাইলে আপনিও দিবসটি উদযাপন করতে পারেন। খোঁজ নিতে পারেন প্রিয় মানুষটির। এখনই চিন্তা করে নিন কী লিখতে চান তাকে। তারপর পাঠিয়ে দিন এক সময়ের প্রিয় সেই মানুষটিকে।

'টেক্সট ইওর এক্স ডে' দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো মানুষকে অতীত সম্পর্ক নিয়ে ভাবতে সহায়তা করা। সেই সঙ্গে তারা কেমন আছেন তা জানার কৌতূহল দূর করা।

অতীতে কি হয়েছিলো, কে কাকে অসম্মান করেছিলো তা আজ ভাবার দরকার নেই। বরং তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তাকে তা সানন্দে মনে করিয়ে দিতে পারেন। খোঁজ নিয়ে জানতে পারেন বর্তমানে তিনি কেমন আছেন।

১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের (সংক্ষিপ্ত বার্তা) ধারণা বিকশিত হলেও কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর ২২ বছর বয়সী প্রকৌশলী কম্পিউটার ব্যবহার করে মোবাইল ফোনে 'মেরি ক্রিসমাস' লিখে পাঠান রিচার্ড জার্ভিস নামে এক ব্যক্তিকে। ২০০৭ সালের পর থেকে টেক্সট মেসেজিং মোবাইল ফোনে যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠে।

তবে টেক্সট মেসেজিং যোগাযোগের একটি বহুল ব্যবহৃত পদ্ধতি হয়ে ওঠার আগেই আমাদের আশেপাশে সেরা কিছু বন্ধু থাকে যারা আমাদের উপলব্ধি করাতে সক্ষম হয় যে কারো জন্যে জীবন থেমে থাকে না। কেউ অসম্মান করলে তাকে ভুলে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তবে যতই এগিয়ে যাই না কেন এক সময় প্রিয় মানুষটির খোঁজ নিতে অনেকেরই ইচ্ছা থেকে যায়। এজন্য প্রাক্তনদের এসএমএস পাঠাতে উৎসাহিত করতে দিবসটি উদযাপন করা হয়।

ওআ/

প্রাক্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250