মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল

আজ বাংলাদেশের মিশন শুরু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

কর্ণাটক রাজ্য স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলন করে বাংলাদেশ দল - ছবি: সংগৃহীত

কঠিন ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করছে বাংলাদেশ। প্রতিপক্ষ লেবানন নিশ্চিতভাবেই ফেবারিট এই ম্যাচে। তবে ওদের নিয়ে না ভেবে নিজেদের পারফরম্যান্স ভালো করায় মনোযোগ লাল সবুজদের। এই ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্ট বের করে আনতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। বৃহস্পতিবার (২২ জুন) বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

বেঙ্গালুরু এসে চার দিন ধরে গা গরম করছে বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় এলেও দলের কম্বিনেশন ঘাটতি ছিল স্পষ্ট। লেবানন পরীক্ষার আগে তা পুষিয়ে নেয়ার চেষ্টা। তবে অনুশীলন অ্যাস্টো টার্ফে হওয়ায় প্রশ্ন থেকেই যায় কান্তিরাভার স্পিডি গ্রাসি গ্রাউন্ডে এই প্রস্তুতি কতটা কাজে আসবে?

গত কয়েকটা সাফে ব্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশ এবার আরও বিপাকে। একে তো দলে খুব একটা ভারসাম্য নেই। তার ওপর লেবানন পরীক্ষা। যদিও এই দলটা ইন্টার কন্টিনেন্টাল কাপে টানা ম্যাচ খেলার ধকলে আছে। যার সুবিধা পেতে পারে বাংলাদেশ। তাই ১ পয়েন্টের আশা ছাড়ছেন না কোচ।

বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন, 'লেবানন বেশ কঠিন প্রতিপক্ষ। ওরা চাইবে ম্যাচ জিতে এগিয়ে যেতে। আমরা চেষ্টা করব প্রতিরোধ করার। অবশ্যই আমরা একটা পয়েন্ট চাই। কিন্তু এই কাজটা ফুটবলারদেরই করতে হবে। আমি বিশ্বাস করি, ভালো একটা কিছু আমাদের পক্ষে করা সম্ভব।'

কোচ কিছুটা রক্ষনাত্মক হলেও বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া আগ্রাসী। লেবাননকে হারাতে চায় সে। হয়তো অধিনায়ক বলেই তার বাড়তি আত্মবিশ্বাস। সে যাই হোক, সাফে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে যে পয়েন্ট বের করতে হবে তা মানছেন কাপ্তান নিজেই।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২২ জুন ২০২৩)

বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, 'প্রথমত আমরা জিততে চাই। আমরা চাই কমপক্ষে এক পয়েন্ট যেন নিতে পারি। আমরা জানি এটা অনেক কঠিন ম্যাচ আমাদের জন্য। কারণ লেবানন অনেক শক্তিশালী দল।'  

র্যাঙ্কিং লেবাননের পক্ষে থাকলেও পরিসংখ্যান কিন্তু সমানে সমান। এর আগে দুই দেখায় একটি করে জয় আছে দু-দলেরই।

এম/


আজ.বাংলাদেশ মিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250