মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আনকাট ছাড়পত্র পেল মাহফুজ-বুবলীর 'প্রহেলিকা'

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবশেষে শেষ হচ্ছে মাহফুজ আহমেদের বড় পর্দায় ফেরার অপেক্ষার পালা। ঈদুল আজহাতেই মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও হাতে পেয়েছে ছবিটি। সঙ্গে পেয়েছে সেন্সরবোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসা।

বৃহস্পতিবার ছবিটি আনকাট সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত হোন নির্মাতা চয়নিকা চৌধুরী। রোববার গ্রহণ করেন সেন্সর সার্টিফিকেট। 

সিনেমা দিয়ে দীর্ঘ আট বছরের বিরতির পর মনা হয়ে ফিরছেন রোমান্টিক অভিনেতা খ্যাতি পাওয়া মাহফুজ আহমেদ। সিনেমাটির প্রকাশিত পোস্টারে তার ক্যারেক্টার লুক দিয়েছে অন্য বার্তা।


ছবি: সংগৃহীত

সিনেমাটিতে এই মাহফুজের অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করলেন সেন্সরবোর্ড সদস্য খোরশেদ আলম খসরু। তিনি সংবাদমাধ্যমকে বলেন, প্রহেলিকায় মাহফুজ আহমেদ দুর্দান্ত অভিনয় করেছেন। গল্পটিও ভিন্ন ধরণের। আর বুবলীকে দেখা যাবে একেবারের বাইরের ছকে। এই বুবলীকে দেখে অনেকেই মুগ্ধ হবেন। সব মিলিয়ে ছবিটি দারুণ একটি ছবি। 

সেন্সর বোর্ডের বাইরে একান্ত ব্যক্তিগত মতামত দিয়ে খসরু বলেন, এমন গল্পের ছবি সাধারণ পারিবারিক দর্শক বেশি টানবে, সেই সঙ্গে যাদের মনে প্রেম নিয়ে দুঃখবোধ কাজ করে, পাওয়া ও না পাওয়ার গল্প আছে তারা দেখবেন। ছবিটির সাফল্য কামনা করছি আমি।

সেন্সরবোর্ডের আরেক সদস্য রোজিনাও বললেন মুগ্ধতার গল্প। বললেন, ‘মাহফুজ আহমেদ তো পরীক্ষিত অভিনেতা। তার অভিনয় দূর্দান্ত। বুবলী মেয়েটাও দারুণ করেছে। সব মিলিয়ে ছবিটির সব কটি চরিত্রই  প্রাসঙ্গিক ও দারুণ অভিনয় করেছে।'

প্রহেলিকা নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা। চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের পুরো জীবন রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। অর্পা ও মনার প্রেমকাহিনিও একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। ছবিটি আমরা আনকাট সেন্সর পেয়েছি। এর মাধ্যমে নিজেদের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়েছে। দর্শকদেরও ছবিটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

আরো পড়ুন: কাজগুলো সবার হৃদয়ে দাগ কাটবে: রুনা খান

আনকাট সেন্সর পাওয়া নিয়ে যোগাযোগ করা হয় মাহফুজ আহমেদের সঙ্গে। তিনি  এক খবরে খুশি। তার এই খুশির মধ্যে ‘তবে’ শব্দটি যুক্ত করলেন। বললেন, ‘সেন্সরবোর্ড সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। এটা অবশ্যই খুশির খরব। তবে দর্শকদের খুশি করতে পারলেই আমাদের চেষ্টা সার্থক হবে বলে আমি মনে করি।’

প্রহেলিকায় মাহফুজের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।

পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।  

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250