বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’

আবারও শীর্ষে সাউদি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান নাকি টিম সাউদি- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক কে? ক্রিকেটের নিয়মিত দর্শক না হলে এই উত্তর দেয়া কঠিন।কখনো সাকিব কখনো বা সর্বাধিক উইকেটের মালিক বনে যাচ্ছেন সাউদি। নতুন খবর, গতকালই সাকিব আল হাসানকে টপকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন সাউদি। সমান ১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। এই সিরিজে এখনো টি-টোয়েন্টি ম্যাচ বাকি আছে ৩টি।

সাউদির নতুন রেকর্ড গড়ার দিনে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি। চেস্টার-লি-স্ট্রিটে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪০ রানের লক্ষ্য ৩৬ বল আর ৭ উইকেট থাকতেই ছুঁয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকেরা। ইংল্যান্ডের হয়ে ফিফটি পেয়েছেন ডেভিড ম্যালান। 

৪২ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন ম্যালান। আর অপরাজিত ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। তবে সবাইকে ছাপিয়ে এই ম্যাচে নজর কেড়েছেন অভিষিক্ত পেসার  ব্রাইডন কার্স। ২৩ রানে ৩ উইকেট নেওয়া এই পেসারই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। ৩৭ রানে তিন উইকেট নেন লুক উড।  

আর.এইচ 

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250