শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আবারো বিয়ের সিদ্ধান্ত স্বাগতার, হবু বর কে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী-গায়িকা জিনাত সানু স্বাগতা। এ বছরের শেষ দিকেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। দেশের একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাগতা নিজেই। 

কয়েক মাস ধরেই শোবিজ অঙ্গনে স্বাগতার বিয়ের গুঞ্জন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়িকা। জানালেন, বছর শেষে বিয়ে করতে চলেছেন। পাত্র কে? সেটা এখনই জানাতে রাজি নন তিনি।

বিয়ে প্রসঙ্গে স্বাগতার ভাষ্য, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’ 

আরো পড়ুন: ফের আলোচনায় দিশা

তবে একাধিক সূত্র জানিয়েছে, স্বাগতার হবু বরের নাম হাসান আজাদ। তিনিও গানের মানুষ। এরই মধ্যে প্রকাশিত হয়েছে দুজনের কয়েকটি গান। সর্বশেষ তারা একসঙ্গে প্রকাশ করেছেন ‘সে সামথিং’ নামে একটি নতুন গান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। দীর্ঘ ৭ বছর প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বছরখানেক পর খবরটি প্রকাশ্যে আসে।

এসি/ আই. কে. জে/



স্বাগতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250