মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

আবারো শুরু হচ্ছে ঢাকা-কলকাতা নৌযাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

নৌপথে বাংলাদেশ থেকে ভারত যাত্রার ব্যবস্থা করেছে বাংলাদেশি এক শিপিং কোম্পানি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষের দিকে চালু হবে এ সার্ভিস।

বাংলাদেশি শিপিং কোম্পানি এমকে শিপিং জানিয়েছে, অক্টোবর মাসেই এ সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে নভেম্বর মাসের ২০ তারিখ থেকে চালু হবে এ শিপিং সার্ভিস।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তারিখ ঠিক করে দেয়া হয়নি। নদীতে বিদেশ ভ্রমণে ভিসা সংক্রান্ত কিছু জটিলতা আছে। এসব জটিলতা সামাধান হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরিফ বলেন, ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান করা হবে। 

শিপিং সার্ভিসের ব্যাপারে কোম্পানিটি থেকে জানানো হয়েছে, এই ভ্রমণে ৩০০-৩৫০ মানুষ অংশ নিতে পারবে। ওয়ান ওয়ে ট্রাভেলে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ হাজার থেকে ৫০ হাজার টাকা খরচ হবে।

ঢাকার সদরঘাট থেকে কলকাতার হাওড়া পর্যন্ত যেতে সময় লাগবে দুই দিন। গন্তব্যে পৌঁছে তিন দিন কলকাতা অবস্থান করবে জাহাজ। এ সময় জাহাজে করেই ভারতের নানা জায়গায় ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা।

এর আগে ২০১৯ সালের মার্চে এমভি মধুমতি ঢাকা-কলকাতা যাত্রা শুরু করলেও এ ভ্রমণ লাভজনক না হওয়ায় তা বন্ধ হয়ে যায়। মধুমতির পর এবার এমকে আরও সুবিধা নিয়ে ঢাকা-কলকাতা যাত্রা শুরু করছে; যা পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসকে/


ঢাকা-কলকাতা নৌযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250