শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং

আব্দুল হাসিবের কণ্ঠে যত ইসলামি গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ইসলামি সংগীত জগতে পরিচিত মুখ কিশোর শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস। নিজের বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয় হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার শ্রোতা আছেন। বর্তমানে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন হ্যাভেন টিউনে।

শৈশব থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে গান গাইলেও শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিসের প্রতিভার বিকাশ ঘটে হ্যাভেন টিউনে এসে।

এ পর্যন্ত তার প্রকাশিত সংগীত হলো- বারে বারে পথ ভুলি, তুমি এসেছ বলে, দিন যায় দিন আসে, রাসূলে মুহাম্মাদ ইত্যাদি। এছাড়াও তিনি উদাস মনে রঙিন দোলা, সাদা কাফন, বিজয়, কুরবানি, ঈদ মুবারাক গানগুলো গেয়েছেন। শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস আরবি উর্দু ও ইংরেজি গান গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী গাজী আনাস রাওশানের মাধ্যমে আব্দুল হাসিব বিন ইদ্রিস যোগ দেন হ্যাভেন টিউনে। সেখান থেকেই তার উত্থান। একে একে এই পর্যন্ত তিনি গেয়েছেন মোট ১৫ টির বেশি ইসলামি সঙ্গীত। ইউটিউব ও ফেসবুক ছাড়াও ৩০০ টিরও বেশি অডিও এবং ভিডিও প্লাটফর্ম এ রয়েছে তার গান।

আব্দুল হাসিব বিন ইদ্রিস সুখবরকে বলেন, ‘ইসলামি সঙ্গীত হলো আমার ভালো লাগার একটি জায়গা। মৃত্যুর আগ পর্যন্ত আমি ইসলামি গান গেয়ে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিতে চাই।’

ওআ/

সংগীত শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250