বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

আমলকীর মোরব্বা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমলকী কিছুটা অদ্ভুত স্বাদের। কিন্তু এই ফলের উপকারিতা অনেক। মুখের রুচি ফেরাতে দারুণ কার্যকরী এই ফল। এটি ভিটামিন সি-সহ আরও অনেক পুষ্টিগুণে ভরপুর। আমলকী দিয়ে আচার তো তৈরি করা হয়ই, চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু মোরব্বাও। চলুন জেনে নেওয়া যাক আমলকীর মোরব্বা তৈরির রেসিপি-

উপকরণ :

আমলকী- ৫০০ গ্রাম

চিনি- ৫০০ গ্রাম

লবণ- সামান্য

এলাচ- ২টি

দারুচিনি- ২ টুকরা।

পদ্ধতি : 

বড় আকারের আমলকী কাটা চামচ দিয়ে ভালো করে কেটে নিন। বার বার পানি বদল করে ভিজিয়ে রাখুন ৪/৫ ঘণ্টা। এবার ফুটন্ত পানিতে ২-৩ মিনিট ভাপিয়ে নিন। অন্য একটি পাত্রে চিনি, এলাচ ও দারুচিনি ২ কাপ পানি দিয়ে ফুটিয়ে তাতে আমলকী দিন। অল্প আঁচে রেখে দিন। কিছুক্ষণ পর পর নেড়ে দিন। চিনি শুকিয়ে আমলকীর গায়ে গায়ে লেগে গেলে ও সেদ্ধ হলে নামিয়ে নিন। এবার ঠাণ্ডা করে কাঁচের এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। বেশিদিন ভালো রাখার জন্য ফ্রিজে রাখতে পারেন।

এস/ আই.কে.জে/

রেসিপি আমলকীর মোরব্বা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250