মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

আমার বাবা টিয়ারশেলের আঘাতে মারা যাননি : রফিক ভূঁইয়ার কন্যা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে টিয়ারশেলের আঘাতে রিকশা থেকে পড়ে সাংবাদিক রফিক ভূঁইয়া (৭৩) মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে। তবে তার মেয়ে উর্মি জানিয়েছেন, টিয়ারশেলের আঘাতে নয়, বরং মস্তিষ্কের রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন তার বাবা।

সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন খবর নিয়ে আপত্তি তোলেন প্রয়াত সাংবাদিক রফিক ভূঁইয়ার মেয়ে।

উর্মি বলেন, রিকশা করে যাওয়ার পথে আমার বাবা হঠাৎ স্ট্রোক করে রিকশা থেকে পড়ে যান। এরপর তার ব্রেইন ডেড হয়ে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আমার বাবা যদি টিয়ারশেলের আঘাতে মারা যেতেন, তাহলে আমরাই জিডি করতাম বা অভিযোগ করতাম। কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমরা এগুলো করিনি। আমরা কিছু না বললেও কিছু মানুষ এই ঘটনায় নানান রং মিশিয়ে বিভিন্নভাবে প্রচার করছে।

তিনি বলেন, আমার বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি কোনো সংঘর্ষেও জড়াননি। বাবার মৃত্যু নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তা মিথ্যা।

আরো পড়ুন: ভেস্ট পরে বাসে অগ্নিসংযোগকারী যুবদল নেতা নয়ন শনাক্ত

প্রয়াত রফিক ভূঁইয়ার মেয়ে আরও বলেন, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু তিনি কোনো সুবিধা নেননি। এজন্য তিনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও ছিঁড়ে ফেলেছেন। এই মানুষটাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকুন।

এর আগে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রেস ক্লাবে যাওয়ার পথে রাজধানীর সেগুনবাগিচায় রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান রফিক ভূঁইয়া। পরে তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়।

সেখানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। প্রয়াত রফিক ভূঁইয়া জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক নতুন কাগজের সম্পাদক ছিলেন।

এসি/ আই.কে.জে/


টিয়ারশেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250