শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

আমেরিকায় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ মোহান্নাদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবার দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলাদেশের হাফেজ মোহান্নাদ বিন মোহাম্মাদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেন।

সোমবার (১০ জুলাই) মোহান্নাদের চাচা বাংলাদেশি আলেম ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম শায়েখ কারি নূর মোহাম্মদ বিন আবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেন। তিনি ওই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মিনিসোটায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব মিনিসোটার আয়োজনে আন্তর্জাতিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩০টি দেশের ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

কোরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক কারিদের মধ্য থেকে বিচারক ছিলেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফালাহ মান্দকার, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেম বিন ঘরুল্লাহ আল-জহেরানি, তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুহেল ইকবাল প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে সৌদি আরব, দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা অংশ নিয়ে কৃতিত্বের ছাপ রাখেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও বাংলাদেশি কোনো হাফেজ দেশের মুখ উজ্জ্বল করলেন।

ওআ/

বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250