রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ?

আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ৫৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

আলু-পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা সেটা মানছে না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সারাদেশে এসব পণ্য ও ওষুধের দাম বেশি নেওয়ায় ৩০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৩০টি টিম ২১টি বাজারে অভিযান পরিচালনা করে।

এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ১৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

সারাদেশে ১৭টি টিম কর্তৃক ২১টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৩০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ওআ/

জরিমানা আলু-পেঁয়াজ-ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250