বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

আলোচনায় বসতে প্রধান তিন দলকে যুক্তরাষ্ট্রের চিঠি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে দেশেরে প্রধান তিন দলের মধ্যে আলোচনার উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি পাঠানো হয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির পাঠানো এক জরুরি বার্তায় এমনটাই ইঙ্গিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন বিষয়ে মার্কিন অবস্থানকে পুনর্ব্যক্ত করতে দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু’র একটি চিঠি তিনি প্রধান তিন দলের নেতাদের কাছে হস্তান্তর করবেন।

দূতাবাসের বার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তারা সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানায়। 

মার্কিন যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করে না জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র বিবদমান সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানায়। সেই সঙ্গে দূতাবাসের বার্তায় এটাও স্মরণ করানো হয় যে, উদ্ভূত পরিস্থিতিতে যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে পূর্বঘোষিত মার্কিন ভিসানীতি কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে পাঠানো এই চিঠি আজ দলগুলোর কাছে হস্তান্তর করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ওই চিঠি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। এই চিঠি শুধু আমাদের না, একই চিঠি আরও দুটি দলকে দেয়া হয়েছে। চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে।

এসকে/ 



যুক্তরাষ্ট্র ডোনাল্ড লু তিন রাজতিক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250