শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইউটিউব থেকে ১২২ কোটি টাকা আয় করা কে এই ভারতীয় যুবক?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমানে দর্শকদের কাছে ইউটিউব বিনোদনের বড় প্লাটফর্ম। এছাড়া সেখান থেকে আয়ের সুযোগও সবার জন্য উন্মুক্ত। ফলে স্বাধীন আয়ের বড় ক্ষেত্র হয়ে উঠেছে ইউটিউব। সেখানে অনেকেই নিয়মিত ব্লগ তৈরি করে আয় করছেন কোটি কোটি টাকা। 

ভারতেও অনেকেই ইউটিউবে ব্লগ বানিয়ে আয় করছেন। অনেকে ইউটিউবিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। অমিত ভড়ানা, আশিস চাঁচলানি, অজয় নাগর, টেকনিক্যাল গুরুজি ওরফে গৌরব চৌধুরীর মতো ইউটিউবাররা সেরাদের কাতারে শীর্ষে। সবাই কোটি টাকা রোজগার করেন। সামাজিক মাধ্যমে সেলিব্রিটিও তারা। 

তবে সবাইকে ছাপিয়ে গেছেন ভূবন বাম। যিনি ইউটিউবে ‘বিবি ভাইনস’ নামেই পরিচিত। বর্তমানে ১২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে এই যুবকের। বলিউডের বিখ্যাত তারকাদের সঙ্গে সখ্যতা আছে এই ইউটিউবারের। জনপ্রিয় টিভি শোর আমন্ত্রিত অতিথি হিসেবেও দেখা যায় তাকে। 

যদিও শুরুটা মোটেই সহজ ছিল না। জন্মসূত্রে গুজরাটি ভূবন মধ্যবিত্ত পরিবারের ছেলে। কাজের খোঁজে অল্প বয়সে দিল্লি চলে যান। গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন সফল হয়নি। ফলে রোজগারের বিকল্প উপায় খুঁজে নেন। 

মজার ছলে ছোট ভিডিও, রিল বানাতেন। ঘরোয়া আড্ডায় জোকস শোনাতেন বন্ধুদের-আত্মীয়দের। শুরু করেন ইউটিউবে মজার কনটেন্ট বানানো। মূলত হাসির ও মজার ভিডিও। নেটপাড়ায় সেই ভিডিওই সাড়া ফেলে দেয়। বাকিটা ইতিহাস। আজকে ভূবন বাম ওরফে বিবি ভাইনস ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার।

সূত্র: ডিএনএ

এইচআ/ আই. কে. জে/ 

ভারত ইউটিউবার বিবি ভাইনস ১২২ কোটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250