শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইফতারে ডাবের পানির পুডিং

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইফতারের টেবিলে যারা একটু ভিন্ন স্বাদের নতুন খাবারের খোঁজ করেন, তাদের অবশ্যই ভালো লাগবে পুষ্টিকর ও সুস্বাদু ডাবের পানির পুডিং। খুব সহজে মাত্র কয়েকটি উপাদানেই তৈরি হবে ডাবের পানির পুডিং। জেনে নিন রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ:

ডাবের পানি ৪ কাপ, ডাবের শাঁস ১ কাপ পাতলা করে কাটা, চিনি আধা কাপ বা স্বাদমতো, চায়না গ্রাস ১০ গ্রাম, পানি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন:

চায়না গ্রাস কুচি করে কেটে আধা কাপ পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার এই পানি চুলায় দিয়ে অল্প আঁচে নেড়ে গলিয়ে নিন।

একটি পাত্রে চিনি ও ডাবের পানি গরম করে চায়না গ্রাসের পানিতে ঢেলে দিন এবং নেড়ে ভালো করে মিশিয়ে নিন। মিশে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

পরিবেশন পাত্রে কেটে রাখা ডাবের শাঁস সাজিয়ে নিন। ডাবের পানির মিশ্রণ ঢেলে দিন। ঠাণ্ডা হলে কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন ভিন্ন স্বাদের ডাবের পানির পুডিং।

এমএইচডি/

ইফতার ডাবের পানির পুডিং রেসিপি ভিন্ন স্বাদের খাবার রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250