শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

কৌশলগত কাঠামো আইনের ওপর ভিত্তি করে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামি।

রবিবার (২৭ আগস্ট) আল আরাবিয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি। 

গত ১১ই আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়েছিল, তেহরান তার  ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সেই প্রতিবেদনের ব্যাপারে জানতে চাওয়া হলে মোহাম্মদ ইসলামি আল আরাবিয়া নিউজকে এমন তথ্য জানান। 

ওয়াল স্ট্রিট জার্নালের সেই প্রতিবেদনে আরো বলা হয়েছিল, “ইরান উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার গতি কমিয়ে দিয়েছে। ইরানের এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে এবং ইরানের পারমাণবিক কাজ নিয়ে বিস্তৃত আলোচনা পুনরুজ্জীবিত করতে পারে।”

ইরানের পরমাণু প্রধানের এমন বক্তব্যে তেহরান-ওয়াশিংটন উত্তেজনা পুনরায় বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

এম.এস.এইচ/ 


ইরান-যুক্তরাষ্ট্র মোহাম্মদ ইসলামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250