শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ডিজিটাল নিরাপত্তা আইন

ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ইউটিউবার ও সাংবাদিক ইলিয়াস হোসাইন - ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি ইউটিউবার ও সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের মামলায় আজ মঙ্গলবার তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। আইনজীবী শিশির মনির বিষয়টি জানিয়েছেন। 

আজ মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এর আগে গত ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। 

আরো পড়ুন:বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

মামলার আসামিরা হলেন- ইলিয়াস হোসাইন, সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার, তার ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া। আজ বাবুল আক্তার ও তার বাবাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

এম/


সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইন ইউটিউবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250