শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসে ইসলামকে 'মহান ধর্ম' হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রস্তাব করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেস ম্যান আল গ্রিন এই প্রস্তাবটি রাখেন। প্রস্তাবটি সমর্থন করেন ইলহান ওমর, রাশিদা তালিব ও কংগ্রেস ম্যান আন্দ্রে কারসন। ইউরোপের একাধিক দেশে অথবা সারা বিশ্বে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা এবং ইসলামকে উগ্রবাদী ধর্ম হিসেবে পরিচিত করানোর যে চেষ্টা চলছে তা থেকে ইসলামকে আলাদা করতেই এই উদ্যোগ।

প্রতিবেদনে আরও বলা হয়, টেক্সাসের ডেমোক্র্যাট গ্রিন কংগ্রেশনাল পাকিস্তান ককাসেরও একজন সদস্য। অতীতেও তিনি একাধিক বার মুসলিমদের পক্ষে কথা বলেছেন। ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের নির্দেশ দেন, তখন গ্রিন এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন জানায়, মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসে গত ২৮ জুলাই  প্রস্তাবটি উত্থাপন করা হয়। এই প্রস্তাবের লক্ষ্য ছিল মার্কিন সমাজে ইসলামি মূল্যবোধ ও বিশ্বাস আরও বাড়ানো, ইসলাম ধর্ম বিষয়ে বোঝাপড়া এবং এই ধর্মের প্রতি জনসাধারণের সম্মানের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করা।

এরপর প্রস্তাবটিকে বিবেচনার জন্য পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির কাছে পাঠানো হয়েছে। এই প্রস্তাবে ইসলামের মূল নীতি এবং মুসলিম সম্প্রদায়ের অনুশীলন ও ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, 'ইসলাম' শব্দের অর্থ 'আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ' এবং 'শান্তি'।

আরো পড়ুন: ইমরান কি সহজে ছাড়া পাবেন?

এতে আরও বলা হয়, পবিত্র কুরআন ইসলামের মৌলিক ধর্মগ্রন্থ এবং মুসলমানরা এটিকে তাদের ঐশ্বরিক হেদায়েতের বই বলে মনে করে। এছাড়া ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল ধর্ম। বিশ্বব্যাপী আনুমানিক ২০০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী এবং এর মধ্যে ৩৫ লাখ মুসলমান মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে।

এম/


ইসলাম মার্কিন কংগ্রেস আল গ্রিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250