রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

ঈদের কেনাকাটায় নকল ওয়েবসাইট হতে সাবধান!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রযুক্তির কল্যাণে হাতে থাকা স্মার্টফোনেই সবকিছু পাওয়া যায়। অনলাইনে ক্লাস, স্বাস্থ্যসেবা, ভার্চুয়াল অফিস আবার কেনাকাটা সবই এখন ৫ ইঞ্চির এই ডিভাইসে। করোনার সময় থেকে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছেন অনেকেই। আবার মার্কেটে গিয়ে ঘুরে দেখে কেনার সময়ও থাকে না। তবে অনলাইন কেনাকাটায় প্রতারণার ঘটনাও খুব সাধারণ। প্রতারকরা নকল ওয়েবসাইট খুলে প্রতারণা করছে ক্রেতাদের সঙ্গে।

আজকের টিপসে জানাব কীভাবে নকল ওয়েবসাইট চিনবেন-

* প্রথমে অ্যাড্রেস বার চেক করুন।

* অ্যাড্রেস বারের শুরুতে https:// আছে কি না দেখে নিন। https://-এ S-এর অর্থ সিকিউর। অর্থাৎ S থাকলে বুঝব ওয়েবসাইটটি সঠিক।

* ওয়েবসাইটে প্যাডলক বা তালা চিহ্ন আছে কিনা দেখে নিন। ওয়েবসাইটে প্যাডলক থাকার অর্থ হলো ওয়েবসাইটটি সুরক্ষিত। অ্যাড্রেস বারের ওপরের বাঁ দিকে লকটি দেখতে পাবেন।

* একটু খেয়াল করলেই দেখবেন স্ক্যামাররা বড় বড় ডিসকাউন্ট অফার দেয় তাদের স্টোরে। সেগুলো আবার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রচারও করা হয়। মানুষ সেই প্রচার দেখে তাদের ওয়েবসাইটে ঢোকে। তাই যখনই বিরাট কোনো অফার দেখবেন এড়িয়ে যাবেন।

* ইউআরএলের বানান চেক করুন। কোনো বানান ভুল আছে কিনা দেখে নিন। নকল সাইট চেনার আরও একটি উপায় হলো, ইউআরএলের বানান ভুল।

* অনলাইন রিভিউ দেখে নিন। কোনো ওয়েবসাইট ভিজিট করার আগে গুগলে তার রিভিউ দেখ নিন। যে কোনো ওয়েবসাইটের অনলাইন রিভিউ জানার জন্য গুগলে গিয়ে রিভিউস ফর (সাইটের নাম) সার্চ করুন। সেখানেই এর বিভিন্ন ধরনের রিভিউ পাবেন। খারাপ রিভিউ দেখলে ওয়েবসাইটটি এড়িয়ে যান।

এমএইচডি/

ঈদের কেনাকাটা নকল ওয়েবসাইট সাবধান অনলাইন রিভিউ গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250