বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

উপকূল অতিক্রম করে দুর্বল ‘মিধিলি’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূল অতিক্রমের পর দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন অবস্থান করছে পটুয়াখালী ও এর কাছাকাছি এলাকায়। এজন্য মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে সর্বশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১১) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল ৩টায় উপকূল অতিক্রম করেছে। একই সঙ্গে দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন: মোংলা-পায়রা উপকূল অতিক্রম করছে ‘মিধিলি’

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে গত রাত থেকেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। ঢাকায় দিনভর বৃষ্টি হয়। শুক্রবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া শুক্রবার সকালে দেশের চারটি সমুদ্রবন্দরে বিপৎসংকেত জারির পর সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এসকে/


আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মিধিলি দুর্বল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250