সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

এ বছর হজ পালন করবেন ১৬০ দেশের ২০ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

প্রতীকী ছবি

এ বছর ১৬০টির বেশি দেশের ২০ লাখের বেশি মানুষ হজ পালন করবেন। সৌদির হজ ও ওমরামন্ত্রী ডা. তৌফিক আল-রাবিয়া এ তথ্য জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আল্লাহর মেহমানদের স্বাগত জানিয়ে একটি ভিডিও পোস্ট করার পর তিনি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজযাত্রীদের সেবা দেবেন।

হজ ও ওমরামন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে বিশ্বের লাখ লাখ মুসলিম পবিত্রস্থানে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করবেন। হজ পালনে আল্লাহর মেহমানদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

আল-রাবিয়াহ দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে সবকিছু পর্যবেক্ষণে রাখার জন্য ধন্যবাদ জানান।

পবিত্র স্থানগুলোতে পরিবহন ব্যবস্থার কথা উল্লেখ করে আল-রাবিয়া বলেন, মিনা, আরাফাত ও মুজদালিফার মতো স্থানগুলো একটি সমন্বিত পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাছাড়া এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য থাকবে ট্রেন ও বাস।

মন্ত্রী হজযাত্রীদের জন্য করা বিস্তৃত ব্যবস্থাপনা সম্পর্কেও কথা বলেন। সব জায়গাতেই বিশেষ করে মিনায় সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো হাজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা।

আল-রাবিয়া জোর দিয়ে বলেন, তার মন্ত্রণালয় আল্লাহর অতিথিদের স্বস্তি নিশ্চিত করতে ও হজে একটি সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছে। এক্ষেত্রে গত কয়েক বছর ধরেই পরিশ্রম করছে সৌদি সরকার।

আরো পড়ুন: আসছে, ‘ঘড়ির সাথে পাল্লা দিয়ে’ চলছে খোঁজ

এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে অর্ধেক এবং বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250