বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

এক মোরগের দাম ৪ লাখ ৩৮ হাজার টাকা!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

একটি মোরগের দাম ৪ লাখ ৩৮ হাজার টাকা! শুনতে অবাক লাগলেও  এটি ব্রাজিলে মিলবে। 

‘জায়ান্ট ইন্ডিয়ান উরুবু ক্যানেলা আমারেলা’ জাতের বিশাল মোরগ পালন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন দেশটির এক কৃষিবিদ। 

ব্রাজিলের গোইয়াস রাজ্যে নিজের খামারে দীর্ঘদিনের চেষ্টায় রুবেল ব্রাজ এই নতুন জাতের মোরগ উদ্ভাবন করেছেন। এই জাতের মোরগ প্রায় ১২০ সেন্টিমিটার বা ৪৭ ইঞ্চি অর্থাৎ ৪ ফুট পর্যন্ত লম্বা হয়।

রুবেল ব্রাজের খামারের নাম আভিকুলতুরা জিগান্তে। ২০ বছর আগে খামারটিতে বাণিজ্যিকভাবে মোরগ প্রজননের চিন্তা করেন, তখন বলতে গেলে কেউই খামারটি চিনতেন না। তবে কয়েকটি জায়ান্ট ইন্ডিয়ান রোস্টার বিক্রির পরই তার নাম দ্রুত ছড়িয়ে পড়ে। এখন ব্রাজিলে তার খামার আভিকুলতুরা জিগান্তে খুব জনপ্রিয়।

রুবেল ব্রাজের খামারে একসঙ্গে ৩০০টি মোরগ রাখা যায়। সংখ্যায় কম বলে চাহিদা বেশি। একটি মোরগের দাম চার হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৩৮ হাজার ৯৩৯ টাকার মতো। এই দামে মোরগ বিক্রি করেও কুলিয়ে উঠতে পারছেন না রুবেল ব্রাজ।

কৃষিবিদ রুবেল ব্রাজ বলেন, তিনি শখের বশে বিশাল আকৃতির মোরগ পালনের সিদ্ধান্ত নেন। তিনি এটাও ভাবেন যে, এটি ব্রাজিলে মানুষদের মাংসের চাহিদা পূরণ করবে। বিশাল আকারের মোরগ মানে বেশি মাংস, ফলে মাংসের চাহিদা পূরণে সেই মোরগ ভূমিকা রাখবেই। তাতে ব্যক্তিগত শখ পূরণ হবে, পাশাপাশি জনকল্যাণকর কাজও হবে। 

ওআ/


মোরগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250