শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

এবার জেসিন্ডা শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

জেসিন্ডা আরডার্ন। ছবি: সংগৃহীত

শিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। একটি সেমিস্টারের জন্য তিনি এ বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে সিএনএনের খবরে বলা হয়েছে।

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান জেসিন্ডা। স্বেচ্ছায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর পরিবারকে সময় দিতে সক্রিয় রাজনীতিকেও বিদায় জানিয়েছিলেন। এবার তিনি শিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানেডি স্কুলে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ নামের একটি কোর্সে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন জেসিন্ডা।

হার্ভার্ড কেনেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফ বলেছেন, ‘জেসিন্ডা আরডার্ন বিশ্বকে শক্তিশালী ও সহানুভূতিশীল রাজনৈতিক নেতৃত্ব দেখিয়েছেন। তিনি তাঁর কাজের মাধ্যমে নিউজিল্যান্ডের বাইরেও সম্মান অর্জন করেছেন। তিনি আমাদের ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি নিয়ে আসবেন।’

আরো পড়ুন: পারমাণবিক অস্ত্র চুক্তি সই করলো যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়া

ক্যানেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে গড়ে তুলেছিলেন জেসিন্ডা। রাষ্ট্রপ্রধানের ভূমিকা কী হওয়া উচিত, তার নতুন উদাহরণ স্থাপন করেছেন। আমরা মনে করছি, শিক্ষার্থীরা তাঁর কাছ থেকে নতুন দিশা পাবে।

নতুন এ দায়িত্ব পেয়ে খুশিতে ভাসছেন নিউজিল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘নতুন দায়িত্ব আমার কাছে নতুন এক চ্যালেঞ্জ। পড়ুয়াদের সঙ্গে যেমন নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব, তেমনই অনেক কিছুই নতুন করে শিখতে পারব।’ ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘যদিও আমি একটি সেমিস্টারের জন্য চলে যাব। কিন্তু ফেলোশিপ শেষে ফিরে আসব। সর্বোপরি আমি নিউজিল্যান্ডেরই বাসিন্দা।’

এম/

 

জেসিন্ডা আরডার্ন যুক্তরাষ্ট্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250