বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা

এবার মন্ত্রী হবেন সাঈদ খোকন, আশা মায়ের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ খোকন। ভোটদান শেষে সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ বলেছেন, ইনশাআল্লাহ, আমার ছেলে মন্ত্রী হবে। আপনারা সবাই দোয়া করবেন।

রোববার (৭ই জানুয়ারি) বেলা ১২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফাতেমা হানিফ বলেন, ‘পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে ভোট দিয়েছি। ইনশাল্লাহ আমাদের জয় হবে। আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমার ছেলে মন্ত্রী হবে। আপনারা দোয়া করবেন।’

আরো পড়ুন : ভোট দিয়ে ফেরদৌস বললেন, নৌকার বিজয় সুনিশ্চিত

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ছেলে সাঈদ খোকনসহ পুরো পরিবার নিয়ে ভোট দিতে আসেন। এ সময় সাঈদ খোকন ছাড়াও সঙ্গে ছিলেন তার স্ত্রী ফারজানা সাঈদ, মেয়ে অধরা, অররা সাঈদ।

এর আগে ভোট প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ভোটের পরিস্থিতি অত্যন্ত চমৎকার। ভোটের পরিবেশ নিয়ে মোর দ্যান হ্যাপি, মোর দেন সেটিসফাইড। কয়েকটি কেন্দ্র নিয়ে যে আশঙ্কা এর আগে করা হয়েছিল, সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে পুরান ঢাকার মানুষ ভোট দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে, শেখ হাসিনা যেটা বলেছেন সেটাই সঠিক।

আশাবাদ ব্যক্ত করে সাঈদ খোকন আরও বলেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন মেহেরবানি করলে এই আসন থেকে নৌকার বিজয় বিপুল ভোটে হবে।

এস/ আই. কে. জে/


সাঈদ খোকন আশা মায়ের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250