মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

এরদোয়ানের শপথে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ১লা জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।

গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশীয় অনুষ্ঠানে অংশ নিলেও বিদেশের কোনো কর্মসূচিতে তিনি যাননি। সবকিছু ঠিক থাকলে কমার্শিয়াল ফ্লাইটে শুক্রবার রওনা করে শনিবার আঙ্কারা পৌঁছানোর কথা রয়েছে তাঁর। ৩ জুন তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের শপথের বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবেন।

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এরদোয়ান। বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমের সেলিক গণমাধ্যমকে জানান, এরদোয়ানের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। তবে বর্তমান পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী স্বপদে বহাল থাকছেন।

আরো পড়ুন: সরকারি খরচে প্লেনে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

গত ১৪ মে তুরস্কে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ মে দ্বিতীয় দফার ভোট হয়। পরে তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে। এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক দশকের বেশি সময় পর ২০১৪ সালের ১০ আগস্ট তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সেই থেকে তিনি দেশটির সর্বোচ্চ পদে আছেন।

এম/

 

এরদোয়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250