মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

এলপি গ্যাসের দাম বেশি নিলে লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

তরলীকৃত পেট্রেলিয়াম গ্যাস (এলপিজি) সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন থেকে নজরদারি বাড়ানো হবে। প্রয়োজন হলে ডিলারদের লাইলেন্স বাতিল করা হবে। 

রোববার (২৪ সেপ্টেম্বর) হোটেল-রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার শীর্ষক কর্মশালায় এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যে দামে এলপিজি বিক্রি করতে বলা হচ্ছে, বাজারে তার থেকে ১০০ টাকা থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হয়। এরপর থেকে নজরদারি বাড়ানো হবে। দরকার হলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। তিনি আরও বলেন, যাদের ডিলারশিপ দেয়া হয়, সেখানে এজেন্ট, সাব-এজেন্ট হয়ে ভোক্তার কাছে পৌঁছাতে দাম বেড়ে যায়।

এ সময় এলপিজির প্রসার দরকার বলেও উল্লেখ করেন নসরুল হামিদ।

তিনি বলেন, অনেকেই গ্যাসের লাইনের জন্য আসেন, যেটির আপাতত প্রয়োজন নেই। এখন থেকেই এলপিজিকে সর্বাত্মকভাবে জনপ্রিয় করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, তিতাসের অধিকাংশ পাইপলাইন লিকেজ রয়েছে। পাইপলাইনগুলো ৫০ থেকে ৬০ বছর পুরনো। এক্ষেত্রে তিতাস একটি পরিকল্পনা নিয়েছে। তবে পাইপলাইন ঠিক করতে ৫ থেকে ৬ বছর লাগবে।

দেশের গ্যাস সম্পদ কিভাবে ব্যবহার করা হবে সেটির ব্যাপারে একটি সর্বজনীন নির্দেশনা দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য একটি পারমর্শক কমিটি গঠন করা হয়েছে। নসরুল হামিদ বলেন, দেশে বছরে ১৪ লাখ টন এলপিজি ব্যবহার করা হচ্ছে। এটিকে নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত (৩ সেপ্টেম্বর) ১৪৪ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করে সরকার। এর আগে আগস্টে এলপি গ্যাসের দাম ছিল ১১৪০ টাকা। 

ওআ/



এলপিজি এলপি গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250