বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’

এশিয়া কাপ থেকে বাদ এবাদত, কপাল খুললো সাকিবের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

হাঁটুর ইনজুরিতে আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ফাস্ট বোলার এবাদত হোসেন। তার জায়গায় আনক্যাপড পেসার তানজিম হাসান সাকিবের নাম ঘোষণা করেছেন বিসিবির জাতীয় নির্বাচন প্যানেল। গত ১২ আগস্ট দল ঘোষণার সময় স্ট্যান্ডবাইয়ের তালিকায় ছিলেন জুনিয়র সাকিব।

মঙ্গলবার (২২ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না তার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ইনজুরির পর এবাদত ছয় সপ্তাহের পুনর্বাসনে ছিল। আমরা এই সময়ে বেশ কয়েকবার তার এমআরআই করিয়েছি। রিপোর্টে এসেছে তার চোট নিয়ে এখনও শঙ্কা আছে এবং এটা পর্যব্ক্ষেণে রাখতে হবে। তাই এশিয়া কাপে খেলতে পারছেন না তিনি।

দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সামনে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আছে, তাই এবাদতকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি।

এদিকে এবাদতের চোটে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেলেন এই পেসার।

আর.এইচ 

এবাদত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250