বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় বাংলাদেশি বাবা-মেয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

বিশেষজ্ঞ ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ছবি : সংগৃহীত

এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন দেশের প্রখ্যাত দেওয়ানি এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। 

এই ব্যারিস্টার বাবা ও মেয়েকে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি এশিয়া ল’ নামে ডিরেক্টরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটের তথ্যমতে, প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়। এছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়। 

এ বছর ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পেয়েছেন ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম। সেরা ল’ ফার্মের তালিকায় স্থান পেয়েছে তাদের আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস। 

বাংলাদেশের ১০ জন বিশিষ্ট আইনজীবী ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি লাভ করেছেন। এ তালিকায় রয়েছেন প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের মত আইনজীবীরা।

সোমবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, বাবা ও মেয়ে একসঙ্গে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের। এতে আইন পেশার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেল বলে মনে করি। 

ব্যারিস্টার আখতার ইমাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম আপিল বিভাগের আইনজীবী। ছেলে ব্যারিস্টার রেশাদ ইমামও আপিল বিভাগের আইনজীবী। জনস্বার্থে বিভিন্ন আলোচিত মামলায় আইনি লড়াই করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ও সুনাম কুড়িয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।

এসকে/ 

আইনজীবী এশিয়ার সেরা বাবা-মেয়ে ব্যারিস্টার আখতার ইমাম ব্যারিস্টার রাশনা ইমাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250