বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ও ২৮ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, কুমিল্লা, যশোর, চট্রগ্রাম ও বরিশাল বোর্ডের পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা ২৭ মে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্রগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত,পালি, শারীরিক শিক্ষা ও ত্রীড়া এবং চারু ও কারুকলা পরীক্ষা ২৮ মে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আগামী ১১ জুনের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক শাখায় জমা দিতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ব্যবহারিক পরীক্ষাগুলো স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এম/

এসএসসি স্থগিত পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250