বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচে ওঠার হাতছানি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে খেলে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঈদুল আজহার পর একই প্রতিপক্ষের বিপক্ষে আছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে কেমন করবে টাইগাররা?

আগেভাগেই একটা সুখবর ঘুরে বেড়াচ্ছে বাতাসে। ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে অর্থাৎ ৩-০ ব্যবধানে জিতলে র্যাংকিয়ে সেরা পাঁচে ঢুকে যাবে বাংলাদেশ।

এর আগে গত বছর মার্চে ওয়ানডে র্যাং কিংয়ে ছয় নম্বরে উঠেছিল টাইগাররা। সেটিই এখন পর্যন্ত দলীয় সেরা অবস্থান। তবে এবার সুযোগ থাকছে ইতিহাস গড়ার। প্রথমবারের মতো ওয়ানডে র্যাং কিংয়ে পাঁচে চলে আসতে পারে বাংলাদেশ।

বর্তমানে ৯৮ পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাং কিংয়ে সাত নম্বরে তামিম ইকবালের দল। তাদের ঠিক ওপরে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। দুই দলেরই রেটিং পয়েন্ট ১০১। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ড পাঁচ আর দক্ষিণ আফ্রিকা ছয় নম্বরে।

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে তাদের রেটিং পয়েন্ট হবে ১০১। ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে তখন পাঁচ নম্বরে উঠে যাবে টাইগাররা। ইংল্যান্ড ছয় আর দক্ষিণ আফ্রিকা নেমে যাবে সাতে।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৬ জুন ২০২৩)

বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে, রেটিং-র্যাং কিং কোনোটাই পরিবর্তন হবে না। তবে ২-১ ব্যবধানে আফগানিস্তান সিরিজ জিতলে, ৩ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ। যদিও অবস্থানের পরিবর্তন হবে না, সাতেই থাকবে।

কিন্তু বিপদ আছে তিন ম্যাচেই হারলে। তাহলে আফগানিস্তান ৩ রেটিং পয়েন্ট এগিয়ে র্যাং কিংয়ে সাতে উঠে যাবে, বাংলাদেশ নেমে যাবে আটে।

এম/


ওয়ানডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250