শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ

ওয়ানডেতে রশিদক খানকে পাচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

রশিদক খান - ছবি: সংগৃহীত

রোববার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ জনের বড় স্কোয়াড ঘোষণা করেছে।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দলের সেরা তারকা রশিদ খানকে পায়নি আফগানিস্তান। তবে চোটের কারণে বিশ্রাম কাটিয়ে ওয়ানডেতে অনুমিতভাবেই ফিরছেন তিনি। দলে আছেন সাদা বলে নিয়মিত তারকাদের প্রায় সবাই।

রোববার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ জনের বড় স্কোয়াড ঘোষণা করেছে। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে প্রথমবারের মতো ডাক পেয়েছেন  জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি। এরমধ্যে লেগ স্পিনার নাভিদ টেস্ট স্কোয়াডেও ছিলেন।

সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন রিস্ট স্পিনার নুর আহমেদ ও অলরান্ডার ফরিদ আহমেদ মালিক। দলে ফিরেছেন সৈয়দ আহমেদ শিরজাদ ও শাহিদুল্লাহ কামাল।

রশিদ খানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মুজিব উর রহমান, অভিজ্ঞ মোহাম্মদ নবিও। আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকিদের নিয়ে তাদের পেস আক্রমণ বেশ জুতসই।

আরো পড়ুন: ক্রোয়েশিয়া নাকি স্পেন, শিরোপা কার?

অনুমিতভাবেই আছেন সাদা বলের নিয়মিত মুখ দুই আগ্রাসী ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ ও  নাজিবুল্লাহ জাদরান।

৫ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। বিশ্বকাপ সামনে থাকায় প্রস্তুতির জন্য দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদউল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250