শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে

কথা বলার ক্ষেত্রে এগিয়ে কারা, নারী নাকি পুরুষ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রহিত

কথা বলার ক্ষেত্রে নারী নাকি পুরুষরা এগিয়ে, এ বিষয়ে জানালো এক গবেষণা। নতুন এক গবেষণা জানাচ্ছে, নারী-পুরুষ উভয়ই গড়ে প্রতিদিন ১৬ হাজার শব্দ বলেন।

গত ৮ বছর ধরে ডিজিটাল ভয়েস রেকর্ডার ব্যবহার করে আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা করেছেন। ছাত্র-ছাত্রীরা দিনে কত শব্দ বলেছেন তা অধ্যয়ন করেছেন গবেষকরা। যেখানে দেখা গেছে, নারীরা দিনে ১৬ হাজার ২১৫ শব্দ বলেন ও পুরুষরা ১৫ হাজার ৬৬৯ শব্দ বলেন।

আরো পড়ুন : বাসর রাতে বউকে ১০টি প্রশ্ন করুন , ৫ নম্বরটা গুরুত্বপূর্ণ

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক ম্যাথিয়াস আর মেহলের মতে, যদিও নারীরা পুরুষদের তুলনায় সামান্য বেশি শব্দ বলেন, তবে পরিসংখ্যানগতভাবে পার্থক্যটি নগণ্য।

এর আগে বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, পুরুষরা দিনে মাত্র ৭ হাজার শব্দ বলেন অন্যদিকে নারীরা ২০ হাজার শব্দচয়ন করেন দৈনিক। তবে মেহলের গবেষণা জানাচ্ছে নারী-পুরুষ প্রায় সমানই কথা বলেন দিনে।

সূত্র: বিবিসি

এস/ আই.কে.জে

নারী নাকি পুরুষরা কথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250