মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অ্যাক্সেস চায় এনবিআর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লগো

কর ফাঁকি রোধে করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে সরাসরি অ্যাক্সেস বা প্রবেশাধিকার চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে করদাতাদের ব্যাংকিং লেনদেনের তথ্য খুব সহজেই জানতে পারবে এনবিআর।

এতে এনবিআর করদাতা ও ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের তথ্য খুব সহজেই জানতে পারবে, যা তাদের অর্থের গতিপথ নজরদারিতে সহায়তা করবে।

জানা যায়, ইতোমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে ভ্যাট অনলাইন প্রজেক্ট অফিস এবং কেন্দ্রীয় ব্যাংকও এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে আর ব্যাংকের কাছে চিঠি দিয়ে লেনদেন সংক্রান্ত তথ্য চাইতে হবে না এনবিআরকে। বাংলাদেশ ব্যাংকের অনুমতিসাপেক্ষে সরাসরি তথ্যে প্রবেশাধিকার পাবে প্রতিষ্ঠানটি।

এনবিআর জানিয়েছে, এটি বাস্তবায়ন হলে ব্যাংকের কাছে চিঠি দিয়ে ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাইতে হবে না, তখন বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে রাজস্ব বোর্ড সরাসরি তথ্যে প্রবেশাধিকার পাবে।

সেক্ষেত্রে ভ্যাট কমিশনারদের বিশেষ অনুমোদন দেবে কেন্দ্রীয় ব্যাংক এবং শুধুমাত্র তাদের জন্য একটি কঠোর লগইন ব্যবস্থা থাকবে। সিকিউরড পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে এই এক্সেস পাবেন তারা।

এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রজেক্টের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, এই কার্যক্রম শুরু আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক সেটা ডেভেলপ করছে। ডিসেম্বর থেকেই এটা চালু করা যাবে বলে আশা করছি।

তবে এনবিআরের এমন ভাবনার সঙ্গে একমত নন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য, যা ব্যাংক আইনেও স্বীকৃত। এনবিআর বা কর কর্মকর্তারা যদি সবার অ্যাকাউন্টে প্রবেশাধিকার পায়– তা গোপনীয়তার নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে।

এদিকে ব্যবসায়ীরাও বলছেন, ব্যাংক অ্যাকাউন্টে তথ্যে এনবিআরকে সরাসরি অ্যাক্সেস দেওয়া হলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হবে। এর ফলে ব্যাংকে লেনদেন কমে যেতে পারে।

কোম্পানি আইনের বিশিষ্ট আইনজীবী তানজীব-উল আলম বলেন, বর্তমানে কাস্টমস ও ভ্যাট আইনে কর আদায়ের লক্ষ্যে এনবিআরকে এই ধরনের ক্ষমতা দেওয়া আছে। এখনকার আইনে রাজস্ব বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। তাই একসময় ব্যাংকের যে গোপনীয়তা ছিল, তা আর নেই।

তবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন। কিন্তু প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে করা উচিত বলে মনে করেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দেশে গত ডিসেম্বর নাগাদ ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১৩ কোটি ৬২ লাখ, যেখানে মোট জমার পরিমাণ ছিল প্রায় ১৬ লাখ কোটি টাকা। এরমধ্যে ১ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, এমন একাউন্টের পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার।

এ ছাড়া এনবিআরের হিসাব অনুযায়ী, দেশে বিজনেস আইডেন্টিফিকেশন (বিআইএন) নম্বরধারীর সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার। এর মধ্যে গত মাসে কর রিটার্ন জমা হয়েছে ৩ লাখের বেশি।

এসকে/ 

বাংলাদেশ ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কোম্পানি আইন ভ্যাট অনলাইন প্রজেক্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250