মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

কর্মচারীর সততায় মুগ্ধ হয়ে বাংলাদেশে এলেন সৌদি ধনকুবের

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

কর্মচারির সততায় মুগ্ধ হয়ে বাংলাদেশে এলেন সৌদি ধনকুবের। ছবি: সংগৃহীত

সৌদিতে সততা ও কাজের দক্ষতা দিয়ে মালিকের মন জয় করা ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি গ্রামের দেলোয়ার ও মনিরের ভালোবাসার টানে তাদের গ্রামে ছুটে এসেছেন সৌদি ধনকুবের আবু নাসের।

সৌদি আরবে শেখ নাসেরের অধীনে কাজ করেন ত্রিশালের মঠবাড়ি গ্রামের দেলোয়ার ও মনির। দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় তাদের প্রতি ভালবাসা তৈরি হয় সৌদি মালিকের। তাদের আমন্ত্রণে চলে আসেন বাংলাদেশে।

এখন গ্রামবাংলার সৌন্দর্য ও আতিথেয়তা এবং গ্রামবাসীর আচরণে মুগ্ধ ধনকুবের আবু নাসের বলেন, এরা আমার প্রতি অনেক উদার, তারা আমার জন্য বাড়ি তৈরি করেছে এবং সাজিয়েছে। আমি এখানে তাদের সাথে অনেক মজা করেছি। তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি তাদের মঙ্গল কামনা করি। আবু নাসেরকে একনজর দেখতে প্রতিদিনই ভীড় করছেন অসংখ্য মানুষ। কথাও বলছেন সৌদির জীবনযাত্রা ও বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে।

এমন অজপাড়াগাঁয়ে গরিবের বাড়িতে আসবেন এমন ধনী মানুষ তা কল্পনাতেও ছিল না দেলোয়ার ও মনিরের বাবার। চেষ্টা করছেন যেন, বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারেন তিনি। দেলোয়ার ও মনিরের মা জানান, দেশি খাবার শাক-সবজী, মাছ, মাংস সবই খাচ্ছেন তিনি। এতে আনন্দিত পরিবারটি। তিন কন্যা সন্তানের জনক শেখ নাসের আট দিনের জন্য বাংলাদেশে আসেন গত ছয় সেপ্টেম্বর।

ওআ/ আই.কে.জে/


সৌদি আরব বাংলাদেশ সততা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250