শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

কলকাতা থেকে এলো মিথিলার সুখবর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

রাফিয়াত রশিদ মিথিলা - ছবি: সংগৃহীত

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙ্গে যাচ্ছে! কলকাতার গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর বেশ কিছুদিন ব্যক্তিগত সম্পর্ক নিয়েই চর্চায় থাকলেন তারা। সে চর্চায় প্রাণ ছিল না। মিথিলা সৃজিত উভয়ই এড়িয়ে গিয়েছেন এমন খবর। জানিয়েছেন সে খবরের কোনো ভিত্তি নেই। এই মধ্যে কলকাতা থেকে নতুন সুখবর দিলেন মিথিলা। সেখানে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করতে চলেছে এই ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনি নির্ভর একটি সিনেমা। সেই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে রাফিয়াদ রশিদ মিথিলাকে। এছাড়াও থাকছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

তবে হুবহু ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনির আদলে এই ছবি তৈরি করছেন না পরিচালক। তিনি জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে তিনি ছবির কাহিনি কিছুটা বদলে নিয়েছেন। এই কাহিনিকে নিয়ে আশা হয়েছে সত্তর এবং আশির দশকে। ‘অভাগীর স্বর্গ’-এর নামও এখানে বদলে গিয়ে সিনেমার নাম হচ্ছে ‘ও অভাগী’। ফলে সময়ের ছাপ পড়বে এই ছবির কাহিনিতে। সে কথা স্পষ্ট জানিয়েছেন পরিচালক। প্রয়োজনে বেশ কিছু সংযোজন এবং পরিমার্জন করতে হয়েছে কাহিনির। সে কথাও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন: মিম মানতাসা যেন মেরিলিন মনরো

এই ছবিতে মিথিলাকে দুই বয়সে দেখা যাবে। একটি সময়ে তার অভিনীত চরিত্রের বয়স ১৬। আর অন্য সময়ে ৩০। দু’টিতেই তাকে আলাদা আলাদা করে দারুণ মানাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250