মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

চুলের যত্নে কাঠের চিরুণি ব্যবহারের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চুলের যত্নে অনেকেই সচেতন। চুল ভালো রাখতে শ্যাম্পু, কন্ডিশনার, নানা ধরনের তেল ব্যবহার করেন অনেকে। শুধু তাই নয়, সেই প্রাচীন কাল থেকে চুলের যত্নে ভেষজ উপাদান ব্যবহারের কথা জানা যায়। তারপরও চুল নিয়ে যেমন দুশ্চিন্তা আছে, তেমনি এই দুশ্চিন্তা দূর করতে চলছে নানান গবেষণা।

কখনো কি ভেবেছেন চিরুণির কথা? প্লাস্টিকের বা চাচের চিরুণি অনেকে ব্যবহার করেন। অনেকে আবার বেছে নেন কাঠের চিরুণি। এখন প্রশ্ন হলো কোন ধরনের চিরুণি চুলের যত্নে বেশি উপযোগী? প্লাস্টিকের বা চাচের চিরুণির চেয়ে কাঠের চিরুণি ব্যবহারে চুল ভালো থাকে বলে জানাচ্ছেন গবেষকরা।  

আসুন জেনে নিই কাঠের চিরুণি ব্যবহারের উপকারিতা-

কাঠের চিরুণি মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। এই চিরুণি ব্যবহারের ফলে মাথায় রক্ত সঞ্চালন ভালো হয়। চুলের ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়। মাথার ত্বক থেকে যে সেরোম বের হয়, কাঠের চিরুণি সেরোম মাথার সর্বত্র ছড়িয়ে দেয়।

চুলের অন্যতম বড় সমস্যা খুশকি যা মাথার ত্বকে থাকে। খুশকি  চুলের গোড়া নরম করে। ফলে প্লাস্টিকের চিরুণি ব্যবহার করলে চুল পড়ে যেতে পারে। এ ক্ষেত্রে কাঠের চিরুণি বেশি উপকারী। জট পড়া চুলের জন্য প্লাস্টিক বা চাচের চিরুণি ক্ষতিকর। এ ধরনের চিরুণি ব্যবহারে যে স্থির তড়িৎ উৎপন্ন হয় তাতে চুল ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে কাঠের চিরুণি ভালো কাজ করে। চুল পড়া রোধ হয়।

চুলে তেল দেওয়ার পর তেল ত্বকে ছড়িয়ে দিতে ভালো ভূমিকা রাখে কাঠের চিরুণি। ফলে চুল থাকে মোলায়েম। ত্বক থাকে মসৃণ। চুল মোলায়েম থাকলে সহজে ভাঙে না।

এস/ আই. কে. জে/

উপকারিতা কাঠের চিরুণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250