রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কানাডায় খেলার অনুমতি পেলেন সাকিব-লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

সাকিব আল হাসান ও লিটন দাস - ছবি: সংগৃহীত

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে বেশ জটিলতায় পড়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। শেষ পর্যন্ত লিটন আসরের একাংশে খেললেও নাম প্রত্যাহার করে নেন সাকিব। তবে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টির জন্য এনওসি পেলেন এই দুই টাইগার ক্রিকেটার।

সাকিব-লিটনের এনওসি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, 'গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি নিয়েছে সাকিব। ও নিয়েছে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। লিটনও নিয়েছে। ও সাকিবের মতোই... ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।'

আরো পড়ুন: টিম বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু বুধবার

আগামী ২০ জুলাই থেকে শুরু হবে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। আসরের শুরু থেকেই খেলবেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। আর লিটন খেলবেন সারে জাগুয়ার্স।  

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250