শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কালুরঘাট সেতু দিয়ে রেলের সফল ট্রায়াল রান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কালুরঘাট সেতু দিয়ে ট্রেনের তিনটি ইঞ্জিনের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) তিনটি ভিন্ন সিরিজের ইঞ্জিন দিয়ে এ ট্রায়াল রান সম্পন্ন করা হয়। ইঞ্জিন তিনটি শহর থেকে বোয়ালখালী অংশে যাতায়াত করে। এতে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কালুরঘাট সেতুটির আগের এক্সেল লোড ছিল ১১। দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধনের আগে সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। গত ১ আগস্ট থেকে সেতুটির সংস্কার কাজ শুরু হয়। বর্তমানে কাজ শেষ পর্যায়ে, এখন সেতু দিয়ে ১৫ এক্সেল লোডের ইঞ্জিন চলাচল করতে পারে। শনিবার ২২০০, ২৯০০ ও ৩০০০ সিরিজের তিনটি ইঞ্জিন কালুরঘাট সেতু দিয়ে শহর থেকে বোয়ালখালী অংশে যাতায়াত করে।

কালুরঘাট সেতুর ফোকাল পারসন মো. গোলাম মোস্তফা বলেন, কোনো সমস্যা হয়নি। সফলভাবে ট্রায়াল রান শেষ হয়েছে। কক্সবাজার রুটে এখন সব ধরনের ট্রেন চলতে পারবে। বুয়েটের পরামর্শ অনুযায়ী কালুরঘাট সেতুটি সংস্কার করা হয়েছে।

আরো পড়ুন: এমআরটি লাইন-৫ এর নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জানা গেছে, কালুরঘাট রেলওয়ে সেতু ১৯৩০ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মাণ করে ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া। পরে ১৯৬২ সালে ওই সেতুর উপর দিয়েই সড়ক পথের যান চলাচল শুরু হয়। দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার এই ৬৩৮ মিটার সেতুটি এর আগে দুইবার সংস্কার করা হয়েছিল। ২০০১ সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ২০১১ সালে সেতুটিকে চুয়েটের একদল গবেষক আরও একবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

৯৩ বছরের পুরনো এই সেতু দিয়ে আগস্টের আগ পর্যন্ত ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ট্রেন চলত। বর্তমানে সেতু দিয়ে ট্রেন চলবে ৫০-৬০ কিলোমিটার বেগে। ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি মেরামতের জন্য ঠিকাদার হিসেবে কাজ করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

এসকে/ 

কর্ণফুলী নদী কালুরঘাট সেতু রেলের সফল ট্রায়াল কালুরঘাট রেলওয়ে দোহাজারী-কক্সবাজার রেললাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250