মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা

সুস্বাদু কুমড়া বড়ি বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে গ্রামে গ্রামে কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে যায়। অনেকে একে ডালের বড়িও বলেন। বিভিন্ন তরকারির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় এই বড়ি। মজাদার বড়ি তরকারির পাশাপাশি ভর্তা করেও খাওয়া হয়।

কুমড়া বড়ি বানানো বেশ ঝামেলার বলে মনে করেন অনেকেই। তবে চাইলে ঘরেও সহজে তৈরি করে নিতে পারবেন। এটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায়। জেনে নিন রেসিপি

উপকরণ:

১. মাসকলাইয়ের ডাল ১ কাপ

২. চালকুমড়া একটার অর্ধেক

৩. পাঁচফোড়নের গুঁড়া আধা চা চামচ

৪. কালোজিরা সামান্য

আরো পড়ুন : সহজেই ঘরে তৈরি করুন পাটিসাপটা পিঠা

পদ্ধতি:

প্রথমে চালকুমড়া মিহি করে কুচি করে নিন। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। যেন এর টক কস ভাব না থাকে। মিহি ভালো না হলে বেটেও নিতে পারেন।

এদিকে সারারাত ভিজিয়ে রাখা মাসকলাইয়ের ডাল ভালোভাবে ধুয়ে নিন। যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার পানি বের হবে ততক্ষণ ধুতেই হবে।

যখন ডালগুলো সাদা হয়ে যাবে, তখন বুঝবেন হয়ে গেছে। তারপর পাটায় বা ব্লেন্ডারে বেটে নিতে হবে। এরপর একটি বড় গামলায় বাটা ডাল ও চালকুমড়া ভালোভাবে অল্প অল্প করে মিশিয়ে মাখাতে হবে।

ডাল মাখতে মাখতে একটা ফ্লাপিভাব আনতে হবে। এই মিশ্রণ অনেকক্ষণ ধরে মাখাতে হয়। তারপর ছাদে পরিষ্কার পাতলা কাপড় পেতে ছোট ছোট করে বড়ি দিন। দু’দিন ভালোভাবে রোদে দিলেই শুকিয়ে হয়ে যাবে বড়ি।

প্রথম দিন দুপুরের দিকে হাত দিয়ে দেখে যদি মনে হয় একটু শক্তভাব হয়ে গেছে। তাহলে কাপড় উল্টে বড়ির উল্টোপাশে রোদে দিবেন। ৫-৭ দিন পর থেকে রান্নায় ব্যবহার করতে পারবেন সুস্বাদু বড়ি।

এস/ আই. কে. জে/ 


কুমড়া বড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250