সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল

কুয়েত বাধা কাটিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে কুয়েত শক্ত প্রতিপক্ষ হলেও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে চায় বাংলাদেশ। দলগত চেষ্টায় তাদের হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচটি সামনে রেখে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ।

শনিবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত। যেখানে ১৪ বছর পরে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপের সেমির মঞ্চে বাংলাদেশে। 

আর এক হাত দূরে স্বপ্নের ফাইনাল। আনন্দকে ছুটি দিয়ে রিকভারি সেশনে ব্যস্ত সময় কেটেছে ফুটবলারদের। জিম ও সুইমিংয়ে নিজেদের ঘাটতির জায়গাগুলো পূরণ করার চেষ্টা ছিল রহমত-তপুদের।

প্রতিপক্ষ কুয়েত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৯ ধাপ এগিয়ে আছে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা জানা আছে বাংলার ফুটবল যোদ্ধাদের। তাইতো সেমিফাইনালে গোল হজম না করে দলগত চেষ্টায় কুয়েতের বিপক্ষে লড়াইয়ের মন্ত্র খুঁজছে রহমত-তপুরা।

বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি। কুয়েতের বিপেক্ষের ম্যাচটি বাংলাদেশ এবং দেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে ভালো কিছু করার।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩০ জুন ২০২৩)

মালদ্বীপ-ভুটান দুই ম্যাচের জয়ে আত্মবিশ্বাস বেড়েছে পাহাড়সমান। ফলে কুয়েতের বিপক্ষে আশা দেখছে টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে সেটির দিকেই দেয়া হচ্ছে বেশি মনোযোগ।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250