বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

কেউ গোপনে আপনার প্রেমে পড়লে যেভাবে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

অনেকেই মনে মনে কাউকে পছন্দ করেন কিন্তু লাজুকতার কারণে মুখ খুলে বলতে পারেন না। অতিরিক্ত শরমের কারণে তার মনের মানুষটি শেষ পর্যন্ত অন্য কারো মনে জায়গা করে নেয়। কিন্তু কিছু ইঙ্গিত বা ভাব রয়েছে যা দেখে আপনিও বুঝে নিতে পারবেন কেউ গোপনে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে কিনা। চলুন জেনে নিই—

১. শারীরিক ভাষা

আপনার প্রতি যদি কারও ক্রাশ থাকে তাহলে সে সর্বদাই আপনার সঙ্গে কথা বলার সময় কাছাকাছি আসার চেষ্টা করবে। দেহের ভাষাই সূক্ষ্মভাবে বোঝাবে যে সে আপনাকে ভালবাসে। চোখের কথা বলেও একটি শারীরিক ভাষা রয়েছে। তা দেখেও বুঝা যায় একজন মানুষের মনের অবস্থা। পাশাপাশি সেই ব্যক্তির ঝুঁকে পড়ার ভঙ্গি আরও স্পষ্ট করে বলে দেয় সংশ্লিষ্টের মনে কি চলছে।

২. প্রশংসা

এক্ষেত্রে প্রশংসা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনার প্রতি ক্রাশ সে সর্বদাই আপনার প্রশংসা করবে। আপনার সামনে বা পিছনে সর্বদাই ভাল কথা বলবে। নিজেকে আপনার বন্ধু হিসেবে তুলে ধরতে চাইবে। এটি একটি গভীর আবেগের গেটওয়ে হিসেবেও কাজ করে।

আরো পড়ুন : পুরোনো ব্রাশ ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাতে পারেন

৩. সদয় হওয়া

আপনার খুব অপ্রত্যাশিত লাগলেও যে গোপনে আপনার প্রেমে পড়েছে সে সর্বদা আপনার প্রতি সদয় আচরণ করবে। তবে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রাখতে চায়, অধরা হয়েই থাকতে চায়।

৪. ডিজিটাল ঘোষণা

বর্তমানে সোশ্যাল মিডিয়া একটি বড় প্ল্যাটফর্ম নিজের মনের কথা বলার জন্য। সেখানে মনের ইচ্ছে মত অনেক কিছুই লেখা যায়। আর কাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে অনেক সময়ই স্পষ্ট করে বলার প্রয়োজন হয় না। এক্ষেত্রে আপনি বুঝে নিতে পারেন সংশ্লিষ্ট আপনাকে কিছু বলতে চাইছে কিনা।

৫. সর্বদা আশপাশে থাকার ইচ্ছা

এটা একটি বড় বিষয়— হঠাৎ করে তার উপস্থিতি। অনেকটা জাদুকরী উপস্থিতি হতে পারে। আপনি আশাই করেননি কিন্তু দেখা পেয়ে গেলেন তার। এই বিষয়টা বারবার হলে আপনি অবশ্যই বিষয়টি খেয়াল রাখতে পারেন। আর সেখানে গিয়ে অনেক পরেই সেই ব্যক্তি কিন্তু আপনার সামনে বা কাছে আসবে।

এস/


প্রেম গোপনে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250