শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

কোনাল-বিপ্লব সাহার কণ্ঠে ঈদের গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোনাল-বিপ্লব সাহার কণ্ঠে ঈদেপ্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল তাদের সৃষ্টিশীল ভূবনে নতুন আরও একটি চমক নিয়ে হাজির হয়েছেন। ঈদের আনন্দকে রাঙিয়ে দিতে তারা নিয়ে এসেছেন নতুন গান ‘সারা জীবন’। গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, সংগীত-রাজন সাহা, গানটি রেকডিং হয়েছে তানপুরা বাই জিয়াউল হাসান পিয়াল স্টুডিওতে।

র মডেল হয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেতা গাজী আবদুন নূর। অসাধারণ এই মিউজিক ভিডিওর চিত্র ধারণ করা হয়েছে মোনাস্ হোটেল অ্যান্ড রিসোর্টসহ আরও বিভিন্ন মনোরম সব লোকেশনে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গানের মিউজিক ভিডিওটির প্রকাশনা উৎসব হয় গত ১৭ এপ্রিল। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী কোনালসহ মিউজিক ভিডিওর সঙ্গে সংম্পৃক্ত সুরকার, গীতিকার, মডেলসহ বিশ্বরঙ পরিবারের শুভ্যানুধ্যায়ীরা।

ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ-এর অফিসিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশিত হয়।

এম/ আই. কে. জে/

আরো পড়ুন:

ওটিটিতে হুমায়ূন আহমেদের ১০১টি নাটক, টেলিছবি ও সিনেমা
 

মিউজিক ভিডিও বিপ্লব সাহা বিশ্বরঙইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250