শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ক্রিকেট বাঁচাতে মাশরাফিকে দায়িত্ব দেওয়ার কথা বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

তামিম ইস্যুর পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর অসন্তুষ্ট ওমর সানী। এর আগে নির্বাচকদের এক হাত নিয়েছেন তিনি। এবার সামাজিক মাধ্যমে দাবি তুললেন, দেশের ক্রিকেটকে বাঁচাতে হলে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আনা হোক।

আজ শনিবার নিজের ফেসবুকে ওমর সানী লেখেন, ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না। তাই এখনও সময় আছে আল্লাহর ওয়াস্তে হয় জনাব সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফিকে দায়িত্ব দেওয়া হোক।

আরো পড়ুন: বিরাট-আনুশকার ঘরে আবারও আসছে নতুন অতিথি

এদিকে ওমর সানীর এই দাবির সঙ্গে একমত হয়েছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে তারা জানিয়েছেন সহমত। তবে সেসবের উত্তরে কিছু বলেননি অভিনেতা।

এর আগে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় নির্বাচকদের কাপুরুষ আখ্যা দিয়ে সানী লিখেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত।

আজকে এমন কী হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই। মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’

এসি/ আই.কে.জে/



ওমর সানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250