মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

খন্দকার মোশাররফের সঙ্গে সিঙ্গাপুরে ফখরুলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাঁয়ে) ও খন্দকার মোশাররফ হোসেন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ অক্টোবর) এই সাক্ষাৎ হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সিঙ্গাপুর যান। এর আগে গত ২৭ জুন থেকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মোশাররফ।

শায়রুল কবির খান জানান, গত শুক্রবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসক দেখান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন ওই হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ হয়। এছাড়া রোববার (২৭ আগস্ট) আবারো বিএনপি মহাসচিব চিকিৎসক দেখিয়েছেন। আগামীকাল সোমবার তার মেডিকেল রিপোর্ট পাওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

মির্জা ফখরুলের সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরে গিয়েছেন। দুইজনই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। মির্জা ফখরুলকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। স্ত্রী রাহাত আরা বেগমেরও সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে একটি অস্ত্রোপচার হয়েছিল। আগামী মঙ্গলবার রাহাত আরা বেগমের ওই হাসপাতালে চিকিৎসক দেখানোর শিডিউল রয়েছে বলে জানান শায়রুল কবির।

এসকে/ 


সিঙ্গাপুরে চিকিৎসাধীন সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250