বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির *** অস্থির মেক্সিকো থেকে একজন কর্মীকে ফেরাতে সব ফ্লাইটে টিকিট কিনল এক কোম্পানি *** প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন *** শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ই এপ্রিল *** কোটা নয়, মেধা বিবেচনায় আমার বাংলা একাডেমি পুরস্কার: ইসরাইল খান

খাবারের সঙ্গে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া কি স্বাস্থ্যসম্মত?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

খাবারের সঙ্গে অনেকেরই কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে। বিশেষ করে খিচুরি ,পান্তা ভাত, সিঙারা, সালাদ, বিভিন্ন ধরনের ভাজাপোড়া জাতীয় খাবারের সঙ্গে পেঁয়াজ খাওয়া হয়।  কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর?

পুষ্টিবিদদের মতে, কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে। এতে রয়েছে কুয়ারসেটিন ও জৈব সালফার। এসব উপাদান শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন।‌

জৈব সালফার থাকে বলে পেঁয়াজের গন্ধ খানিকটা উগ্র ধরনের হয়। তবে রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে পেঁয়াজ মুখ্য ভূমিকা পালন করে। এর ফলে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটা কমে যায়।

পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন সিক্স, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার রয়েছে। এসব উপাদান শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণভাবে জরুরি। নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে স্নায়ুর রোগের ঝুঁকিও কমে।

শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে তার থেকেও রক্ষা করে পেঁয়াজ। এতে থাকা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আরো পড়ুন: মানুষের আয়ু বাড়তে পারে ১৫০ বছর পর্যন্ত

তবে কাঁচা পেঁয়াজ খাওয়ার নানা অপকারিতাও আছে। পেঁয়াজে যেহেতু প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও ফাইবার থাকে, তাই পেঁয়াজ ভালোভাবে হজম করতে না পারলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এ কারণে বুঝেশুনে কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত।

এম এইচ ডি/

কাঁচা পেঁয়াজ স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250