রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

গরমে প্রশান্তি পেতে খান ‘ম্যাঙ্গো পুডিং’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গরম রাজত্ব চালাচ্ছে সবখানে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে আম ইতোমধ্যে পাকতেও শুরু করে দিয়েছে। বাজারে আর কিছুদিন পরেই আমের সরব উপস্থিতি দেখা যাবে। পাকা আমের হরেক রকম পদ তৈরি করতে উন্মুখ হয়ে আছে রসনাবিলাসীরা।

গরমের সময় ঠান্ডা কিছু খেলে স্বস্তি মেলে। আইসক্রিম খেতে ইচ্ছা করলেও অনেকে ঠান্ডা লাগার ভয়ে তা খেতে পারেন না। এবার তাই পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার মিষ্টি পদ ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। কীভাবে তৈরি করবেন? চলুন জেনে নিই-

প্রস্তুত উপকরণ:

১/ পাকা আম- আধ কাপ
২/ কাস্টার্ড পাউডার- ২ টেবিল চামচ
৩/ দুধ- ২ কাপ
৪/ চিনি- আধ কাপ
৫/ ব্রেড ক্রাম্ব- ১ কাপ

প্রস্তুত প্রণালি:

প্রথমে ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিন। এর মধ্যে পাউরুটির গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। একটি বাটিতে কাস্টার্ড পাউডারের সঙ্গে দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন যেন দলা পাকিয়ে না যায়।

চুলায় কড়াই বসিয়ে, কড়াইতে আম আর কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে সমানে নাড়তে থাকুন। পরিমাণমতো চিনি মেশান। চাইলে কনডেন্স্‌ড মিল্কও দিতে পারেন। ঘন হয়ে এলে চুলা থেকে তুলে নিন।

আরো পড়ুন: যেভাবে ম্যাঙ্গো রাইস তৈরি করবেন

অন্য একটি কড়াইতে চিনি আর সামান্য পানি দিয়ে ক্যারামেল সিরাপ তৈরি করে নিন।

যে পাত্রে পুডিং তৈরি করবেন, তার মধ্যে ক্যারামেল সিরাপ দিয়ে পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিন।

স্টিমারে পানি গরম করুন। এতে পুডিংয়ের পাত্র বসিয়ে দিন। ৩০ মিনিট রাখুন। 

পুডিং জমল কিনা, তা পরীক্ষা করার জন্য একটি কাঠি গুঁজে দেখুন। যদি কিছু লেগে থাকে, তা হলে বুঝতে হবে পুডিং ভাল ভাবে জমেনি। সে ক্ষেত্রে আরও কিছুক্ষণ রাখতে হবে। 

২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা ম্যাঙ্গো পুডিং পরিবেশন করুন।

এম এইচ ডি/

রেসিপি রান্নাবান্না ম্যাঙ্গো পুডিং পাকা আম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250