রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

গরিবের করের টাকায় ধনীরা কেন সুবিধা পাবে, প্রশ্ন স্থানীয় সরকারমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

গরিবের কষ্টের করের টাকায় ঢাকায় ধনীরা কেন সুবিধা পাবে এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ঢাকায় পানি ও বিদ্যুতের দামে ভর্তুকি দেয়ার পক্ষে তিনি নন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩ মে) রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে ‘২৮ বছরে রাজধানীর জলাধার ও সবুজ নিধন: বাস্তবতা ও উত্তরণের পথনকশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘গুলশানে বাস করে পানির দাম দেবেন ১৫ টাকা আর বিদ্যুতের দাম দেবেন ৬ টাকা, এতেও কষ্ট হয়। যেখানে বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় প্রায় ১৩ টাকা, আর পানিতে প্রায় ২৬ টাকা। সেখানে পানি-বিদ্যুতের দাম বাড়ালেই আন্দোলন শুরু হয়। আমার প্রশ্ন, কেন আমি এসব ভর্তুকি দিয়ে চালাবো। গরিবের করের টাকায় ঢাকার বড়লোকরা সুবিধা নেবে, এর পক্ষে আমি না।’

বিভিন্ন ইস্যুতে সুশীলদের সমালোচনা আরও নরম করার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা যারা সুশীল সমাজে রয়েছেন, আপনাদের সমালোচনা আমরা সাধুবাদ জানাই। তবে আপনাদের সমালোচনাটা আরও নরম হলে ভালো হয়। আপনাদের সমালোচনা অনেক কঠোর এবং নৃশংস হয়ে যায়।

জনগণের জন্য সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি ৭ শতাংশ সড়ক। পেয়েছি অনেক অব্যস্থাপনাও। এসব কাটিয়ে উঠতে কাজ করে গেছে আওয়ামী লীগ সরকার। এখন আপনি যদি মানবিক না হয়ে শুধু দোষ দেন, তবেতো সমস্যার সমাধান হবে না। ঢাকায় যতটুকু সড়ক প্রয়োজন তা কিন্তু নেই। এই সড়ক বাড়ানোর সুযোগও আমাদের নেই। তবে যে সড়ক রয়েছে, তার সঠিক ব্যবহার ও সংরক্ষণে আমরা কাজ করতে পারি।

আরো পড়ুন: ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা একটি পরিকল্পনা করেছিলাম যে, পাঁচ হাজার লোকের বিপরীতে একটি বিদ্যালয় হবে। এতে করে শিক্ষাসেবা সবার কাছে পৌঁছে যাবে। কিন্তু বর্তমানে ৫০ হাজার লোকের বিপরীতে একটি বিদ্যালয় নেই।

অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, আমাদের অনেক বেশি ব্যর্থতা ছিল, অনেক সমস্যা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ আজকের অবস্থানে পৌঁছেছে। আমি শপথ করে বলতে পারি, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে আর কখনও হয়নি। 

 এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250