শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

গহনা নিয়ে বউ-শাশুড়ির দ্বন্দ্ব গড়াল কোর্টে!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শাশুড়ি-পুত্রবধূর সম্পর্কে নানা রকম সমস্যা লেগে থাকার কথা প্রায়ই শোনা যায়। তাই বলে, দ্বন্দ্ব শেষ পর্যন্ত গড়াবে দেশের শীর্ষ আদালতে! এমনটা হয়তো অনেকেই আশা করেন না। তবে আশা না করলেও এমনটাই ঘটেছে পাকিস্তানে।

১০ তোলা সোনার গহনা নিয়ে বউ-শাশুড়ির দ্বন্দ্ব গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে অবশ্য নিম্ন আদালত ও হাইকোর্টও পাড়ি দিয়ে এসেছেন তারা। মঙ্গলবার (১৬ই জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।  

পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) কাজী ফয়েজ ঈসার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি করেন। শুনানির সময় বিচারপতি ঈসা আবেদনকারীর আইনজীবী জুলফিকার নকভিকে দুই নারীর মধ্যে পারিবারিক বিরোধের বিবরণ সম্পর্কে জানতে চান।

আরো পড়ুন: ত্রাণ-জিম্মি ইস্যুতে চুক্তি হামাস-ইসরায়েলের

ওই আইনজীবী আদালতকে জানান, স্বর্ণের হেফাজত নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বিরোধ রয়েছে। পরে প্রধান বিচারপতি ওই নারীর পুত্রবধূর বিবাহবিচ্ছেদ এবং তার হক-ই-মেহর (মোহরানা) সম্পর্কে জানতে চান।

জবাবে কৌঁসুলি বলেন, ওই নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তার তিনটি সন্তান রয়েছে, যেখানে তিনি ২ হাজার রুপি ভরণপোষণ পাচ্ছেন।

প্রধান বিচারপতি পরে মন্তব্য করেন, তিন সন্তানের জননীকে ১০ তোলা সোনা দিতে সমস্যা কী? পরে হাইকোর্টের রায় বাতিলের বিষয়ে আবেদনকারী সাবিহা খানমের আবেদন খারিজ করে দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত

সূত্র: জিও নিউজ

এইচআ/ আই.কে.জে

পাকিস্তান হাইকোর্ট বউ-শাশুড়ির দ্বন্দ্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250