সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

গুটি গুটি পায়ে আসছে শীত

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য আর বৈশিষ্ট্যে বাংলার ঋতুর রানী হেমন্ত। মন ভোলানো রূপে দেশের উত্তর জনপদ। হিমালয়ের পাদদেশ উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে এখন শীত-গরমের খুনসুটি। দারুণ উপভোগ করছে এ জেলার মানুষ। 

ঋতু বদলের সাথে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন। কার্তিক-অগ্রহায়ণ দুই মাস- এক অপরূপ ঋতু হেমন্ত। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা বার্তা দিচ্ছে শীত আসার।

আরো পড়ুন : ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে সারদিনের ভ্যাপসা গরম শেষে ভোর থেকে বয়ে যায় মৃদু বাতাস। হালকা কুয়াশায় ভিজে থাকছে আশপাশ। গুটি গুটি পায়ে আসছে শীত। হিমালয়ের খুব কাছে হওয়ায় ঠাকুরগাঁওয়ে শীত আসে বেশ আগেই। 

পাকা ধানের ম ম ঘ্রাণ, গ্রাম্য মেলা, ঘরে ঘরে পিঠা-পায়েসের আয়োজন, ঢেঁকির শব্দ সব মিলিয়ে এক অনন্য প্রকৃতি হেমন্ত। উৎসব আর আনন্দে ভরিয়ে দেয় এই ঋতু।

বাংলায় হেমন্তের উদযাপনও হোক সোনালী ধানের মতো স্বর্ণালী রূপে, চিরাচরিত উৎসব-আনন্দের আমেজে- এমনটাই প্রত্যাশা গ্রাম-বাংলার মানুষের।

এস/ আই. কে. জে/ 

শীত আসছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250