মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল

গ্রাহকদের জন্য সুখবর দিলো গ্রামীণফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গ্রামীণফোনের সিমে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না- এমন নির্দেশনা জানানোর পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে অবশেষে পিছু হটলো গ্রামীণফোন।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) রাত ১২টার পর থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটরটি। তবে এখনই তা বাস্তবায়ন করছে না গ্রামীণফোন। ফলে আগের মতোই ২০ টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সর্বনিম্ন রিচার্জ আপাতত ২০ টাকাই থাকছে। রিচার্জের সীমা বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এসএমএস ও মাইজিপি অ্যাপের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার কথা গ্রাহকদের জানিয়েছিল অপারেটরটি। মাইজিপি অ্যাপে ঢুকলেই চোখে পড়ছিল সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি। তাতে লেখা, ‘আগামী ১০ই জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে’। এখন সেটি সরিয়ে ফেলেছে গ্রামীণফোন।

আরো পড়ুন: অব্যবহৃত সব ডাটা যোগ হবে নতুন প্যাকেজে

অন্যদিকে এসএমএসে বলা হয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ই জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।’

বিটিআরসি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। বাংলাদেশে বর্তমানে চারটি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ও টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৬০ হাজার।

এসি/ আই.কে.জে/

সুখবর গ্রামীণফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250